, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু মাগুরার শ্রীপুরে জনসচেতনতা বৃদ্ধিমূলক মতনিনিময় সভা অনুষ্ঠিত বেশি করে গাছ লাগান—জুলাই ’২৪-এর চেতনায় পিরোজপুরে নবীন-প্রবীণ বৃক্ষরোপণ অভিযান ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার পিরোজপুর ভান্ডারিয়া সরকারি রাস্তায় মাঝখানে টিউবওয়েল স্থাপন পিরোজপুর জেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়গঞ্জ ডিগ্রি কলেজে নিয়োগে অনিয়মের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভাতা স্থগিত ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত গোপালগঞ্জে চান্দা বিলের পাটের মৌসুমি কাজে ঘুরছে হাজারো শ্রমজীবী পরিবারের ভাগ্যের চাকা

পাবনার ফরিদপুরে আগুনে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী যুবক, পুড়ল ৯ লাখ টাকার মালামাল

২০

পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে অগ্নিকাণ্ডে সুজন (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানটিই ছিল তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস। একই ঘটনায় পাশের গুদামে থাকা দুই ব্যবসায়ীর প্রায় চার লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সুজনের দোকানে আগুন লাগে। দ্রুত তা পাশের গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে রাখা লালচাঁদ ও খায়রুলের পাটেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সুজনের দাবি, আগুনে তাঁর দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানটি হারিয়ে পরিবার নিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। পাট ব্যবসায়ী লালচাঁদ ও খায়রুলের দাবি, তাঁদের গুদামে থাকা প্রায় চার লাখ টাকার পাট পুড়ে গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানে পাট ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা ও বি এল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল বলেন, সুজনের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল দোকানটি। দোকানটি পুনরায় চালু করতে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ ব্যাপারে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন কে একাধিক বার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ

পাবনার ফরিদপুরে আগুনে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী যুবক, পুড়ল ৯ লাখ টাকার মালামাল

আপডেট সময় ১১:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬