, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির পোটলায় দেড় লাখ ই-য়া-বা খু-নিদের ফাঁ-সির দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ টেকনাফে ‘রফিক বাহিনী’র সদস্য গ্রে-প্তা-র, উদ্ধার আগ্নেয়া-স্ত্র ও গু-লি বর্ণাঢ্য আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন কাউনিয়ায় মা-দ-ক বিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চো-রা-ই চার্জার অটোরিকশা উ-দ্ধার, গ্রে-প্তা-র ১ আদালতের রায়ের পর আ-ত্ম-গো-পনে, অবশেষে গ্রেপ্তার আবু বক্কর শিবচরে পূজামণ্ডপে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হা-ম-লা ও হুমকির অভিযোগ, ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহ নগরী ২৮ নং ওয়ার্ড ডি এম রোড সরকারি বিআরএস রেকর্ডকৃত জায়গা দখল

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও চর্চা বাড়াতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য আমজাদ হোসেন, ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না), সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের মুখোমুখি হয় ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এমন আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখার সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির পোটলায় দেড় লাখ ই-য়া-বা

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ০৭:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬