, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের ম-র-দেহ, নৃ-শং-স-তায় ক্ষু-ব্ধ স্থানীয়রা শাহজাদপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’: পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নেছারাবাদে মা-দ-কের বিরুদ্ধে কঠোর অবস্থান: ওসি মেহেদী হাসানের প্রশংসনীয় ভূমিকা নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত ​সিংড়ায় অ-গ্নি-কাণ্ডে ক্ষ-তি-গ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন স্ত্রীর নামে গুদাম ভাড়া ঠাকূরগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মা-ম-লা উখিয়ায় ২০ হাজার ই-য়া-বা-সহ দুই তরুণ আ-টক নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডু-বে শি-শুর মৃ-ত্যু

নেছারাবাদে মা-দ-কের বিরুদ্ধে কঠোর অবস্থান: ওসি মেহেদী হাসানের প্রশংসনীয় ভূমিকা

‎পিরোজপুরের নেছারাবাদ থানায় যোগদানের পর কয়েক মাসের মধ্যেই মাদক নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কঠোর অভিযানে নেছারাবাদ থানা এলাকা এখন মাদক কারবারিদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে।

‎​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশের নির্দেশনায় নেছারাবাদ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স মেনে সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে দায়িত্ব নেওয়ার পরপরই ওসি মো. মেহেদী হাসান এলাকার চিহ্নিত মাদক স্পটগুলো চিহ্নিত করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় নিয়মিত টহল এবং আকস্মিক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা উদ্ধারসহ চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া নিয়মিত মামলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও দেওয়া হচ্ছে তাৎক্ষণিক কারাদণ্ড।

‎‎নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে গত কয়েক মাসে পুলিশের একাধিক টিম অন্তত অর্ধশতাধিক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও অবৈধ অস্ত্র।

‎​স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বে নেছারাবাদের গ্রাম ও বাজার এলাকার অলিগলিতে প্রকাশ্যে মাদকের কারবার চললেও ওসি মেহেদী হাসান দায়িত্ব গ্রহণের পর সেই চিত্রে বড় পরিবর্তন এসেছে। তিনি শুধু আইনগত ব্যবস্থাতেই সীমাবদ্ধ থাকেননি; বরং এলাকাভিত্তিক সামাজিক সচেতনতা বাড়াতে এবং তরুণদের মাদকের কুফল সম্পর্কে জানাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‎মাদকের বিস্তার রোধে নেছারাবাদ থানা পুলিশের উদ্যোগে নিয়মিত কমিউনিটি পুলিশিং সভা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় ওসি মো. মেহেদী হাসান সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণদের সাথে নিয়ে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর

নেছারাবাদে মা-দ-কের বিরুদ্ধে কঠোর অবস্থান: ওসি মেহেদী হাসানের প্রশংসনীয় ভূমিকা

আপডেট সময় ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬