, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রি, তবুও সংসারে অভাব—তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আনোয়ার বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড ও কুইজ প্রতিযোগিতা

১৫৬

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় প্রতীকী লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (১৭ আগস্ট) ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্কের সদস্য আমিনা হাবিব ওহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রানী, সহকারী শিক্ষক হাসনা পারভিন মুক্তি, জোসনা রানী,দি হাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন।

এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে। এর মাধ্যমে তারা সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে এবং একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে।শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বই ও গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড ও কুইজ প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬