, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর ময়মনসিংহে নিজ ঘর থেকে যুবকের ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী তেঁতুলিয়ায় যৌথ অভিযানে দুইজন গ্রে-প্তা-র, পঞ্চগড় সদরে উ-দ্ধা-র চো-রা-ই মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিলানীর নেতৃত্বে র‍্যালি ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে বোদায় মাছের পোনা অবমুক্ত, শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন বোদায় রাতের অভিযানে মানব পা-চা-র ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আ-ট-ক ৫

নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক

১২

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবা বাংলাদেশে আনা এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মালিক ও কথিত বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়। উদ্ধার করা ইয়াবা, ওষুধ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কাছে হস্তান্তর

নাফ নদী পেরিয়ে ই-য়া-বা পা-চা-র, টেকনাফে তিনজন আ-ট-ক

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬