, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

৮৬

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন কেজি অবৈধ শুকনো গাঁজাসহ মোঃ ওমর ফারুক (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে নাটোর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলা কান্তপুর গ্রামের (পোস্ট: রাণীর হাটি) মোঃ রইচ উদ্দিন ও মোছাঃ নাহার বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক উদ্ধার ও চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া গ্রামস্থ নির্মাণাধীন শাস্তি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এ সময় ওমর ফারুককে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬