, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মা-দক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না; এমপি মিলন জয়পুরহাটের দোগাছীতে দুই প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে দাঁড়াল দি স্যালভেশন আর্মি বাংলাদেশ মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির পোটলায় দেড় লাখ ই-য়া-বা খু-নিদের ফাঁ-সির দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ টেকনাফে ‘রফিক বাহিনী’র সদস্য গ্রে-প্তা-র, উদ্ধার আগ্নেয়া-স্ত্র ও গু-লি বর্ণাঢ্য আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২২

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সৈকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলীনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুর রহমান ও উপজেলা পাট কর্মকর্তা মমিনুর রহমান।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬