নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।
নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সৈকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলীনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুর রহমান ও উপজেলা পাট কর্মকর্তা মমিনুর রহমান।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।