বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৩নং দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত ২৭৭ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩নং দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন।
এ সময় ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুর্ণিকা সরকার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাজ্জাক এবং সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ হাজেরা বিবিসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নিয়মিত খাদ্য সহায়তার অংশ হিসেবে এ চাল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিডব্লিউবি কর্মসূচি গ্রামীণ এলাকার অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রেরক,,,
মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মোবাঃ০১৮৬৬৬৩২৫৯৩
তাং-২৭/০৯/২০২৬ইং































