, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা” ঘাটে এসেও ভিড়তে পারল না ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’, প্রবল স্রোতে ভোগান্তিতে যাত্রী-চালক মালয়েশিয়া পা-চা-রের জন্য জড়ো করা হয়েছিল ৫ জনকে, উ-দ্ধা-র করল র‌্যাব পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হু-ম-কি ধামকির অভিযোগ বড়লেখায় গৃহবধূ মুন্নির আ-ত্ম-হ-ত্যা, স্বামীসহ ৬ জনের নামে থানায় মা-ম-লা

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডদের হাতে ৪০ লিটার দেশীয় ম-দ-সহ আ-টক ১

১৩

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন হলবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে টেকনাফসহ উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডদের হাতে ৪০ লিটার দেশীয় ম-দ-সহ আ-টক ১

আপডেট সময় ০৯:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬