, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা মাথার আ*ঘাতে স্বজনদের চিনতে পারছেন না যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রাজন রূপালি মৎস্যে স্বনির্ভরতার প্রত্যয়, কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী কাউনিয়ায় ভাঙা ব্রিজে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পারাপার স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ জাহেদী ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিবচরে শুভোদ্বোধন হলো, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্‌যাপিত

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোয়ালন্দে নানা কর্মসূচি

১৭

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে মৎস্য চাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজনে: উপজেলা মৎস্য দপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোয়ালন্দে নানা কর্মসূচি

আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬