, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত মঠবাড়িয়া গড়তে একসাথে কাজ করছে প্রশাসন ও জনসাধারণ টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ঘোষণা বাকৃবির শামসুল হক হলে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত টেকনাফে নৈশপ্রহরী হ-ত্যা মা-ম-লার আসামি ৪৮ ঘণ্টায় গ্রে-প্তা-র দৌলতদিয়ায় জমজমাট যাত্রাপালা: ৫০ মোটরসাইকেলের বহর নিয়ে আয়ুব আলী খানের পরিদর্শন চিলমারীতে মা-দ-ক কারবারী নারীকে ৩৬ পিস ই-য়া-বাসহ পুলিশে সোর্পদ

ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

১১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের চেষ্টা এবং ক্লাসের পর একা এসে খাতা দেখানোর জন্য বলার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।

অভিযোগটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম এ কমিটি গঠন করেন।

কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানম।

গঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন ইউএনওর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও দিদারুল আলম জানান, বিদ্যালয়টি সরকারি হওয়ায় শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। অভিযোগের গুরুত্ব বিবেচনায় শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে আপাতত পাঠদান থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা সংশ্লিষ্ট শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের একাধিক ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ করে। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ওই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার এবং ইউএনও মোহাম্মদ দিদারুল আলম উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন তারা। পরে প্রায় এক ঘণ্টা চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরে যায়।

অভিযোগের বিষয়টি এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দেওয়ানগঞ্জে প্রেমিকাকে নিজ বাড়িতে রেখে উধাও সেনাসদস্য

ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০১:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬