, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস শহীদ আব্দুল মালেকের আত্ম*ত্যাগ ফুটবল টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে জয়পুরহাট সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয়ে হা*মলা-ভাঙচুরের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ‘অন্বেষণ’র অরিয়েন্টেশন অনুষ্ঠিত কুবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ কুমিল্লা মডার্ণ হাই স্কুলে নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ, নিহত ১ বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী উপজেলা শাখার আয়োজনে গনতন্ত্রের মা ,আপোসহীন নেত্রী, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী ও তার মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক বাবলু , সাদাকাত সাজু, জোবায়দুল ইসলাম সুইট , সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক আহ্বায়ক আব্দুল করিম , সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা সামসুদ্দীন সরকার, বদরুল ইসলাম রানজু, যুবদলের আহ্বায়ক ইউনুস আলী, সাবেক সভাপতি আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুজ্জামান বাবু , ছাত্র দলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন, যুগ্ম আহব্বায়ক জামিউল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ বিপ্লব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তাগন তাদের বক্তব্যে বলেন , দেশমাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন । গভীর শ্রদ্ধাঞ্জলি। তার আপোষহীন সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগ বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তাঁর আপসহীন নেতৃত্ব ছিল কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।

দেশ ও জনগণের জন্য তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ়তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তাঁর আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।

দোয়া ও মাহফিল শেষে নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬