, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমানের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক

গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন

১৪

রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের নূর একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠান) মোহাঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্স সভাপতি মোঃ নুরুল হোদা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য শিক্ষা, আবাসন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর একাডেমিক ভবন প্রতিষ্ঠার মাধ্যমে এসব শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম পথ। শিশুদের প্রতিভা ও মেধা বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের উন্নতি এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন

আপডেট সময় ০৭:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬