, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে বিজিবির অভিযান, ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কবিতা, গান ও নৃত্যে নজরুল বন্দনা, বদলগাছীতে পুরস্কৃত শিক্ষার্থীরা। ফুলবাড়ীতে শিক্ষকের বেতের আঘাতে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। চিলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচন ২২ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, উদ্ধার ১৩ জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়ায় কিশোর উদ্ধার উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা, রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

গুরুদাসপুরে সেচ মোটর ও অ*স্ত্রসহ চোর চক্রের তিন সদস্য আটক

৭৫

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর, চুরির বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি চায়নিজ কুড়ালসহ কথিত চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
​

গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​আটক ব্যক্তিরা হলেন—গুরুদাসপুর উপজেলার পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

​পুলিশ জানায়, একটি পিকআপযোগে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার সময় কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চুরির নানা যন্ত্রাংশ এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

​স্থানীয়দের অভিযোগ, আটক রানা এলাকায় একটি সক্রিয় চোর চক্র গড়ে তুলেছেন। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাঠের শ্যালো ইঞ্জিন, গবাদি পশু এবং পুকুরের মাছ চুরির সঙ্গে জড়িত। এর আগেও রানার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

​সাম্প্রতিক সময়ে গুরুদাসপুরে ঘটে যাওয়া বিভিন্ন সেচ মোটর চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে এলাকাবাসীর জোরালো সন্দেহ রয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মোটর চুরির আসল রহস্য এবং চক্রের অন্য সদস্যদের নামও বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।

​এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে

গুরুদাসপুরে সেচ মোটর ও অ*স্ত্রসহ চোর চক্রের তিন সদস্য আটক

আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬