, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন। লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মাগুরার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামে অবস্থান করছে একটি মেয়ে মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানও জ-রি-মানা টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রহবলেই ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার করা হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঠাকূরগাঁওয়ে চিনি কল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগ ওঠার পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে চলে গেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের খোপাতী মৌজায় অবস্থিত জামিয়া রহমানিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ছাত্রের পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম (৩৫) ওই ছাত্রের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্যরা রাতে মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। পরে মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে চলে যান।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্য ও স্বজনেরা মাদ্রাসায় উপস্থিত হন। অভিযুক্ত শিক্ষক সেখানে না থাকায় এবং বিষয়টির কোনো মীমাংসা না হওয়ায় পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।”

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

আপডেট সময় ০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬