, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভেটেরিনারি চিকিৎসকের ওপর হা-ম-লার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

১১

রংপুরের কাউনিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা রবিবার ব্র্যাক হল রুমে অনুষ্ঠিত হয়।

কাউনিয়া প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রংপুর এর এমআরএসসি কো-অর্ডিনেটর মাহমুদ জামান। বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও “প্রত্যাশার আলো” পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, তবারক আলী, সোলায়ম মিয়া, ফোরাম সদস্য রওশনারা রত্না তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, রওশনারা, রহমতউল্লাহ, ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দছ, উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।

সভায় অভিবাসনের বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় বিষয়াদি এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা উন্মুক্ত আলোচনায় উপজেলার অভিবাসনের বাস্তব চিত্র এবং তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। মূলত, বিদেশগামী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা বিদেশে কর্মসংস্থান ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পান না। অপর্যাপ্ত তথ্য প্রাপ্তির কারণে সাধারণ বিদেশগামী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন এবং তাদের অভিবাসীর অধিকার ও আইন সম্পর্কে ধারণা থাকে না। এর ফলে দেশে ও প্রবাসে অনেক ক্ষেত্রেই তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।

এছাড়াও বিদেশে যারা বিপদাপন্ন অবস্থায় আছেন তাদের উদ্ধার ও পুনর্বাসনে প্রায়শই সহযোগিতার প্রয়োজন পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফিরে আসা অনেকেই আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করেন, যার জন্য তাদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা অপরিহার্য।

এই প্রেক্ষাপটে, নিরাপদ বিদেশগমন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় সেবা প্রদান এবং প্রচার-প্রচারণার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গঠিত সংস্থা বা কমিউনিটি ফোরামের গুরুত্ব অপরিসীম। প্রবাসবন্ধু ফোরামের মতো সংস্থাগুলো তাদের সাধ্যমতো সেবা ও তথ্য জানানোর মাধ্যমে বিদেশগামী ও বিদেশ-ফেরত মানুষকে নিরাপদ অভিবাসন বেছে নিতে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীর সার্বিক জীবনমান উন্নয়ন ও টেকসই পুনরেকত্রীকরণে সহায়তা করতে পারে।

এখানে উল্লেখ্য, উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো- মাইগ্রেশন প্রোগ্রাম।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬