, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ নওগাঁর ধামইরহাটে ড্রেন থেকে নবজাতক মৃ-ত উ-দ্ধার হাত ভা-ঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী দেবীগঞ্জে স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জ-বা-ই, নজরদারির ঘাটতিতে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁ-কি কাউনিয়ায় কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় চিলমারীতে গভীর রাতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গ-র্ভ-স্খ-লন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিদ্যালয়ের দায়িত্বে ফাঁকি, গরুর হাটে ব্যবসা—পঞ্চগড়ে অফিস সহায়ককে ঘিরে অ-ভি-যোগ বিশেষ চাহিদাসম্পন্নদের মুখে হাসি ফোটালো শাহজাদপুরের ‘এবিলিটি ক্লাব’ গোয়ালন্দে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে নারীর মৃ-ত্যু, আখক্ষেত থেকে ম-র-দেহ উ-দ্ধার

কাউনিয়ায় কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

১৪

রংপুরের কাউনিয়ায় কেওয়াইএসডিও’র (KYSDO) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনসার উদ্দীন। এ সময় সংস্থার নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে তাঁর সৌহার্দ্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হলদিবাড়ী (রেলগেট) এলাকায় কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেওয়াইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা সংস্থার চলমান ও পরিকল্পিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন।

এ সময় সংস্থার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক সরকার বলেন, “মানুষের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চাই।”

সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী (বিডিআর) বলেন, “KICHIP-এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা পৌঁছে দিতে Community Facilitator-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রামানিক সংস্থার বিভিন্ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সমন্বয় এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে KICHIP কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত Community Facilitator (CF)-দের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনসার উদ্দীন কেওয়াইএসডিও’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কেওয়াইএসডিও’র নির্বাহী সদস্য (অর্থ), নির্বাহী সদস্য মোঃ বিউটি খাতুনসহ সংস্থার নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ

কাউনিয়ায় কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬