, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে সড়কের পাশে গাছের চারা রোপণ

১৩

পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউনিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এবং বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল।

এছাড়াও কাউনিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে এসব গাছ স্থানীয় মানুষের জন্য ফল, ছায়া ও পরিবেশগত নানা সুবিধা নিশ্চিত করবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে সড়কের পাশে গাছের চারা রোপণ

আপডেট সময় ১১:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬