, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রা-ণ গেল বাবা-ছেলের টুঙ্গিপাড়ায় সাব-পোস্টমাস্টারের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আত্রাই নদীতে ডুবে দুই শি-শুর মর্মা-ন্তিক মৃ-ত্যু ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নি-হত মাগুরা শ্রীপুরে ভু-য়া সিআইডির ৭ সদস্য আটক দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা গোবিপ্রবিতে তরুণ-তরুণীর অ-নৈতিক আচরণ, ক্ষু-ব্ধ শিক্ষার্থীরা

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম এম আল মামুন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিহাব উদ্দীন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইদ্রিস আলী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, কাউনিয়া সারাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুলহাস হোসেন সোহাগসহ সংশ্লিষ্টরা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের জন্য সারের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, সভায় উত্থাপিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়গুলো রেজুলেশনে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রা-ণ গেল বাবা-ছেলের

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬