, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪ সিলেট জেলা ক্যাব এর কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ২টি সভা উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ই-য়া-বা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন বাউরেসের উদ্যোগে হাওরাঞ্চলের কৃষি গবেষণার ২২ প্রকল্পের ফলাফল উপস্থাপন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ই-য়া-বা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ১০:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 6

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

১৭

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের সদস্যরা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে বিশেষ কৌশলে একটি বক্সের ভেতর লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌকাটিতে আরও তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।এদিকে, একই রাতে আনুমানিক ৯টার দিকে উখিয়া থানা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল নারিকেল বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধিঃ সাদ্দাম হোসেন সাজ্জাদ

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ই-য়া-বা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

আপডেট সময় ১০:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬