, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগালেন ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আ-গুন, ঘুমন্ত হেলপারের মৃ-ত্যু হোয়াইক্যংয়ে বিজিবির তৎপরতায় দুই চালান থেকে ৩২ হাজার ই-য়া-বা উদ্ধার কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা চিলমারীতে মড়হিলা দল নিয়ে অপবাদের,প্রতিবাদে থানাহাট ইউনিয়ন বি,এন,পির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত শাহজাদপুরে ১৩ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, সংগ্রহ করেছেন ৭৩ জন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকনাফে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি মনোনয়ন স্থগিত থেকে বহিষ্কার: নূর উদ্দিন মোল্লাকে ঘিরে শিবচর বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ

আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • 7

আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়ন পরিষদে দীর্ঘ আড়াই বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া ছাত্রলীগের জাফরান শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকাশ শেখ, বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের মহিবুল আরমান মুন্সী, ছাত্রলীগ নেতা সোহানসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘ আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। তাঁদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’—এমন বিভিন্ন স্লোগান শোনা যায়।
স্লোগানে মুখরিত পরিবেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন উপস্থিত নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

আড়াই বছর পর বর্ণী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬