, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

৫৫

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সড়কে দাঁত ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করছিলেন সাদেক আলী। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা-ছ ৭১-০০৩৮) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় ০১:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬