, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোয়াইক্যং চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে আটক ১২ সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী: বড়াইগ্রামে স্মরণসভা ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৩৭

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ভাতশালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিন।

উভয় দলের খেলোয়াড়দের মাঝে চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, ​ভাতশালা ইয়ং স্টার ক্লাবের সভাপতি পারভেজ মিয়া, ​কুঠুরাকান্দা নবজাগরণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম, ভাতশালা ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা লাভলু মিয়া, তাজেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে ভাতশালা ইয়ং স্টার ক্লাব বনাম কুঠুরাকান্দা নবজাগরণ সংঘ। খেলাটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন রেফারি সোহাগ মিয়া। খেলায় এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

​স্থানীয় যুবকদের মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এমন আয়োজন করায় এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬