, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গলাচিপায় বসতঘরে আ-গুন, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মাগুরা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন পিরোজপুর শহরে রাস্তা-ড্রেন-ফুটপাত উন্নয়নে জোর, মান নিশ্চিতের নির্দেশ পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন

জামালপুরে স্বাক্ষী দিতে না আসায় নারী চিকিৎসককে কারাদণ্ড প্রদান

  • রাসেল রানা
  • আপডেট সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 131
১৫৭

জামালপুরে আদালতে স্বাক্ষী দিতে না আসায় সানজিদা ইসলাম নামে এক নারী চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ওই চিকিৎসকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

বুধবার (১ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সানজিদা ইসলাম জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন (গাইনী) হিসেবে কর্মরত রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২৫ সালের বকশীগঞ্জ থানার একটি গণধর্ষণ মামলায় মেডিকেল সনদ দাখিল করেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক সানজিদা ইসলাম। এই মামলায় স্বাক্ষী হওয়ায় আদালত বার বার ওই চিকিৎসককে হাজির হতে বললেও তিনি হাজির না হওয়ায় ২৯ জুন তাকে শোকজ করে ১ জুলাই স্বাক্ষী প্রদানের জন্য বলা হয়। কিন্তু ডা. সানজিদা ইসলাম আদালতে স্বাক্ষী দিতে না আসায় ট্রাইব্যুনালের বিচারক তাকে তাৎক্ষণিক ২৫০ টাকা জরিমানা ও এর ব্যর্থতায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

জামালপুরে স্বাক্ষী দিতে না আসায় নারী চিকিৎসককে কারাদণ্ড প্রদান

আপডেট সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬