, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোয়াইক্যং চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে আটক ১২ সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী: বড়াইগ্রামে স্মরণসভা ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা টুঙ্গিপাড়ায় জন্মনিবন্ধন সেবায় দীর্ঘসূত্রতার অভিযোগ, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা কাউনিয়ায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ব্যক্তিগত উদ্যোগ ও প্রাক্তনের সহায়তায় গ্রামে নতুন পথ: পিরোজপুরে ৮০০ ফুট রাস্তা নির্মাণ

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

৮২

পিরোজপুরের নাজিরপুরে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজলক্ষ্মী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে মাদকবিরোধী সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কান্তি মন্ডল।

জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

আপডেট সময় ০৮:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬