, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোহেল রানার নেতৃত্বে জামালপুরে আনন্দ মিছিল ১০টি হলে নতুন প্রভোস্ট পেল বাকৃবি রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময় গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁ/জা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারা/দণ্ড পিরোজপুর জেলা প্রশাসনে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জনাব জহুরুল ইসলামের যোগদান নেশা করে পার পাওয়ার সুযোগ নেই—ঈশ্বরগঞ্জে ৩ জনের কারা/দণ্ড কাউখালীতে নৌ পুলিশের ওপর হা/ম/লা, গ্রেফ/তার ১ লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হু/মকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ধামইরহাটে নারী হ/ত্যার রহস্য উদঘাটন, ১২ ঘণ্টায় গ্রে/প্তার ২ মাগুরা শ্রীপুর গ্রীন গার্ডেন ফুড পার্ক এর শুভ উদ্বোধন

সোহেল রানার নেতৃত্বে জামালপুরে আনন্দ মিছিল

  • রিপন রাজ
  • আপডেট সময় ১১:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 2

Oplus_131072

বিশেষ প্রতিনিধি : সজীব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ায় এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় জামালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের গেটপার এলাকা থেকে দয়াময়ী এলাকা পর্যন্ত এ আনন্দ মিছিল বের করা হয়।

মেয়র প্রার্থী সোহেল রানার কর্মী-সমর্থকদের উদ্যোগে আয়োজিত মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

মিছিল শেষে পৌর শহরের রিকশাচালক, দোকান কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে স্থানীয়দের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় মেয়র প্রার্থী সোহেল রানা বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ায় এবং রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁদের নতুন দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, তাঁদের নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।”

পরে নেতাকর্মীরা পথচারী, রিকশাচালক, দোকান কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষের হাতে মিষ্টি তুলে দেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সোহেল রানার নেতৃত্বে জামালপুরে আনন্দ মিছিল

সোহেল রানার নেতৃত্বে জামালপুরে আনন্দ মিছিল

আপডেট সময় ১১:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬