, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা কিশোরী ও কিশোর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর

৭৩

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গাজীপুরের শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরী এবং ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরকে পুলিশের হেফাজতে নেওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে কিশোরীর পরিবার তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলে সে পরিবারকে কোনো কিছু না জানিয়ে গত ১ সেপ্টেম্বর পাথরঘাটার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পরদিন মঠবাড়িয়া পৌঁছালে ওই কিশোর তাকে মোটরসাইকেলে করে পাথরঘাটার বড়ইতলা এলাকায় নিয়ে আসে।

ঘটনাস্থলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে নিরাপদে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে বরগুনার পুলিশ সুপার মো: কুদরত-ই-খোদা, পিপিএম-সেবার নির্দেশনা এবং পাথরঘাটা থানার ওসি মো: আব্দুল আলিমের সার্বিক তৎপরতায় পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় এবং দুজনকে নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা কিশোরী ও কিশোর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬