সিরাজগঞ্জ শাহজাদপুর রতনকান্দি গ্রামের পুরাতন বাজার সংলগ্ন ব্রিজের ঢালু সড়কটি দীর্ঘদিন ধরে চরম দুর্ঘটনার ঝুঁকিতে ছিল। স্থানীয় বাসিন্দারা বারবার বিষয়টি নিয়ে দাবি জানালেও এতদিন মেলেনি কোনো স্থায়ী সমাধান। অবশেষে রতনকান্দিবাসীর সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে।
বিগত জাতীয় নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় গিয়ে স্থানীয় এক দোকানদারের মাধ্যমে এই ব্রিজের সংযোগ সড়কটির বেহাল দশার কথা প্রথম জানতে পারেন সংসদ সদস্য ও মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত। সে সময় তিনি রতনকান্দির জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে সড়কটি দ্রুত মেরামত ও চলাচলের উপযোগী করবেন।
ভোটের পর অনেক জনপ্রতিনিধিই কথা ভুলে গেলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন ড. এম. এ মুহিত। নিজের দেওয়া কথা রেখেছেন তিনি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ এই সংযোগ সড়কটির সংস্কার ও নিচু ঢালু অংশ মেরামতের কাজ।
প্রতিশ্রুতি বাস্তবায়নের এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। রতনকান্দিবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে জানান, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ড. এম. এ মুহিতের এ ধরনের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রতনকান্দির সর্বস্তরের মানুষের এখন একটাই প্রত্যাশা—নিরাপদ সড়ক ও নিরাপদ জীবন। আর সেই স্বপ্ন পূরণের পথেই এগিয়ে চলেছে এলাকাটি।
,
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান।
টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর
স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক
চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হোয়াইক্যং চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে আটক ১২
সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী: বড়াইগ্রামে স্মরণসভা
ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা
কথা রেখেছেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত: রতনকান্দির ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক মেরামত কাজ শুরু
-
মোঃ সোহেল রানা
- আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- 52
কথা রেখেছেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত: রতনকান্দির ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক মেরামত কাজ শুরু
জনপ্রিয় সংবাদ





























