, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: আধুনিক ভবন ও সরঞ্জাম থাকলেও জনবল সংকটে চিকিৎসা সেবা মুখথুবড়ে উজিরপুরে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪জন টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বার অগ্নিসংযোগ গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা, নেওয়া হলো নানা কর্মসূচির সিদ্ধান্ত পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ বিজিবির বিদায়ী ও নবযোগদানকারী অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ কালুখালীতে প্যানেল চেয়ারম্যান বরখাস্তের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও শূন্য পদ, চরম ভোগান্তিতে মদাপুরবাসী
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

কালুখালীতে প্যানেল চেয়ারম্যান বরখাস্তের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও শূন্য পদ, চরম ভোগান্তিতে মদাপুরবাসী

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদে তিন সপ্তাহ ধরে কোনো চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যান না থাকায় চরম নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়েছে। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে এসে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও নির্ধারিত সময়ে পরিষদ না খোলার অভিযোগ উঠে এসেছে।

আজ সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে পরিষদের কার্যক্রম শুরু হওয়ার নিয়ম থাকলেও সকাল ১০টা বেজে গেলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এরকম ঘটনা প্রায়ই দেখা যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১২ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদনকুমারকে বরখাস্তের আদেশ কার্যকর হওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও মদাপুর ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত কাউকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ জানান, পরিষদে নতুন প্যানেল চেয়ারম্যান নিয়োগ বা কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।

পরিষদে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দীর্ঘদিন ধরে পরিষদে চেয়ারম্যান না থাকায় আমরা জন্মনিবন্ধন সংশোধন, ওয়ারিশ কায়েম সনদ ও নাগরিকত্ব সনদসহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। প্রতিনিয়ত পরিষদে এসে ঘুরে যেতে হচ্ছে।”

এলাকাবাসীর দাবি, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত মদাপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পুনরুদ্ধার করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান

কালুখালীতে প্যানেল চেয়ারম্যান বরখাস্তের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও শূন্য পদ, চরম ভোগান্তিতে মদাপুরবাসী

আপডেট সময় ০৬:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬