, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

ঈদগাঁওতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৩০

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ আগস্ট বুধবার বাদে আছর কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলার উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের দু’ বছর পূর্তিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বাজারের দক্ষিণ পার্শ্বস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। যা ঈদগাঁওর প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাস স্টেশন এলাকার ক্যানডল ৭১ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান।

​প্রধান অতিথি বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। শহীদদের রক্তের সাথে বেঈমানি করে কেউ যদি আধিপত্যবাদকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তা দেশের ছাত্র-জনতা কোনোভাবেই বরদাশত করবে না।”

​সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী লাইক ইবনে ফাজেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, আইনজীবী এডভোকেট এস, কে ফারুকী, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ ও জুলাইয়ের আন্দোলনকারী রহিম চৌধুরী।

অন্য ​বক্তারা বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা এবং পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসনের দাবি জানান।
মিছিলে চমৎকার নানা স্লোগান দেয়া হয়।

উপস্থিত ছিলেন মাওলানা ফাজেল ইবনে শরীফ, মাওলানা হারুনুর রশিদ, আমির হোছাইন হেলালী, মাওলানা বশির আহমদ, জয়নাল আবেদীন, কামরুল হাসান বায়েজিদ, কামাল পাশা সহ সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

ঈদগাঁওতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬