, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা বাকৃবিতে ছিনতাইয়ের শিকার বহিরাগত, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন  শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার

ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১০১

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার, ৫ আগস্ট, দলটির উপজেলা পর্যায়ের এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যাপক আহমদ হালিম মজহার নূর, পৌর মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সহকারী অধ্যাপক আবুল হাশেমের নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দল তাদের সম্ভাব্য প্রার্থীদের মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে।

ঘোষিত প্রার্থীরা স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা

ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৬:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬