, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২২

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকূরগাঁওয়ে আন্দোলনে শহীদদের স্মৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট সকালে ঠাকূরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় স্থাপিত ‘জুলাই যোদ্ধা চত্বরে’ প্রথমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা স্মরণ করেন এবং আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। এ সময় জেলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৯:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬