, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে

৫১

রংপুরের কাউনিয়ায় বাড়িতে একা পেয়ে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন জ্যাঠা রাজু মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিয়াব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাজু মিয়ার বাড়ি উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস পাটোয়ারীটারী এলাকায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাজু মিয়া তার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ভাতিজির মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা বাইরে কাজে এবং মা মাঠে পাতা কুড়াতে গিয়েছিলেন। পরে মা বাড়ি ফিরে এলে ভুক্তভোগী ইশারায় ঘটনার বিষয়টি জানায়।

ঘটনা জানাজানি হলে স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি শিয়াব উদ্দিন আরও জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তার আপন বড় ভাই রাজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয় এবং পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।

রংপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, কাউনিয়া থানার দায়ের করা ধর্ষণ মামলার আসামি রাজু মিয়াকে আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে

আপডেট সময় ০৯:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬