, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অভিনব কৌশলেও শেষ রক্ষা হলো না, পেট থেকে উদ্ধার ২,৩০০ ইয়াবা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৬৫

মাদক পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করছে অপরাধচক্র। এবার কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় নেওয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে এক ব্যক্তি আটক হয়েছেন। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শরীর থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩০০ পিস ইয়াবা।

রবিবার (২ আগস্ট) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুরের যৌথ দল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকা হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। এরপর বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার শরীরের ভেতরে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়। পরে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের মাধ্যমে তার শরীর থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে র‍্যাব।

র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীরা যতই নতুন কৌশল ব্যবহার করুক না কেন, গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

অভিনব কৌশলেও শেষ রক্ষা হলো না, পেট থেকে উদ্ধার ২,৩০০ ইয়াবা

আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬