, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ২!

১৫৭

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে গোপন সংবাদ আসে যে, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে ব্যাপকভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মদ তৈরির উপকরণ ও চোলাই মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রম এর ছেলে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ২!

আপডেট সময় ০২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬