, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

টুঙ্গিপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ, সম্প্রীতি ও শান্তির আহ্বান

৪১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জুয়ারিয়া শীতলা মন্দিরে দেশ ও বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত এ মহানামযজ্ঞে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা অংশ নেন। নামসংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভক্তদের কণ্ঠে উচ্চারিত মহামন্ত্রে পুরো এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।

মহানামযজ্ঞে উপস্থিত হয়ে আয়োজকদের শুভেচ্ছা জানান গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি ধর্মীয় এ আয়োজনের সফলতা কামনা করেন এবং সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্যে এস এম জিলানী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধই আমাদের সমাজের অন্যতম বড় শক্তি। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একে অপরের ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নিয়ে আসছে।”

তিনি আরও বলেন, জুয়ারিয়া শীতলা মন্দিরের ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ একটি ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা বহন করছে। দেশ ও বিশ্বের মানুষের মঙ্গল কামনায় এমন আয়োজন সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।

এস এম জিলানী বলেন, “গোপালগঞ্জের মাটিতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি মহানামযজ্ঞের সার্বিক সফলতা কামনা করে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

টুঙ্গিপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ, সম্প্রীতি ও শান্তির আহ্বান

আপডেট সময় ১১:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬