, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

৬১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (আনুমানিক ৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাফেরা করতেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। পরে বাসটি না থেমেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতেন। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

আপডেট সময় ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬