, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বার অগ্নিসংযোগ

২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে আবারও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটির অবশিষ্ট অংশে অগ্নিসংযোগ করলে পুরো কাঠামোটি পুড়ে যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (১ আগস্ট) রাতে প্রথমবার অগ্নিসংযোগের ঘটনায় তোরণের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর পরদিন গভীর রাতে আবারও আগুন দেওয়া হলে বাকি অংশও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পরপর দুই দফা অগ্নিসংযোগের ঘটনাকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রথম অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। সোমবার পুনরায় আগুন লাগানোর খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বার অগ্নিসংযোগ

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬