, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রি, তবুও সংসারে অভাব—তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আনোয়ার বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ

২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাশাপাশি জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও হারিয়েছেন ইউসুফ। এতে অসুস্থ মায়ের চিকিৎসা ও পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা ডাঙ্গাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউসুফের বসতবাড়ির আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে অটোভ্যানটি চার্জে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইউসুফ অটোভ্যান চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই অসুস্থ মায়ের ওষুধ কেনাসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চলত। কিন্তু আগুনে বসতবাড়ির সঙ্গে আয়ের একমাত্র অবলম্বনটিও হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ অবস্থায় ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারানো পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬