জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আশরাফুজ্জামান পলিন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। দেওয়ানগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন।

























