, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা কেবি কলেজে জিপিএ-৫ পাওয়া ৩০৯ শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে রাতের মাইকিংয়ে গ্রামজুড়ে আতঙ্ক, সকালে ফিরল স্বাভাবিক জীবন মরিচ্যা বাজারে ২০ হাজার ই-য়া-বাসহ তিনজন গ্রেপ্তার টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭ কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ রও বিকল্প শিরোনাম টেকনাফে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গু-লি উদ্ধার শিবচরের ইউএনও এইচ. এম. ইবনে মিজানের বদলি প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিকদের মানববন্ধন! বাকৃবি কেবি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বিএসভিইআর-এর নতুন কমিটি ঘোষণা,সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর

গোপালগঞ্জে রাতের মাইকিংয়ে গ্রামজুড়ে আতঙ্ক, সকালে ফিরল স্বাভাবিক জীবন

২৪

কয়েক দিনের অস্থিরতা ও উদ্বেগের পর গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান। পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। তবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো বিরাজ করছে অজানা শঙ্কা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর জেলার কয়েকটি এলাকায় মশাল মিছিল ও আকস্মিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একই ধরনের কর্মসূচির খবর পাওয়া গেছে টুঙ্গিপাড়া থেকেও।

এসব ঘটনার পর রাতে নতুন করে উদ্বেগ ছড়ায় গ্রামাঞ্চলে। বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে প্রচার করা হয়, বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে গণহারে গ্রেপ্তার করছে। তবে এ ধরনের প্রচারণার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেক গ্রামেই আতঙ্ক তৈরি হয়। পরে সকলে ঘড় থেকে বেরিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করে।

এদিকে রাতের ওই প্রচারণাকে ঘিরে কয়েকটি স্থানে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতার ফেসবুক পেজ থেকেও সতর্কতামূলক বার্তা প্রকাশ করা হয়, যা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

অন্যদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান জোরদার করা হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং অতিরিক্ত এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে এখন পর্যন্ত জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীসহ কোথাও নতুন করে নাশকতা কিংবা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক কর্মকাণ্ড ধীরে ধীরে গতি ফিরে পেলেও রাতের প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি এবং নিরাপত্তাব্যবস্থা ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

গোপালগঞ্জে রাতের মাইকিংয়ে গ্রামজুড়ে আতঙ্ক, সকালে ফিরল স্বাভাবিক জীবন

আপডেট সময় ০৮:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬