, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বো-মা নিক্ষেপ পিরোজপুর সদরে মা-দ-ক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১.৫ কেজি গাঁ-জা উদ্ধার, মালিক গ্রেফতার বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে সার ব্যবসার অভিযোগ, চরম ভোগান্তিতে কৃষক ভোরে আ-গুন, আ-ত-ঙ্কে হোটেল ছাড়লেন পর্যটকরা

বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে সার ব্যবসার অভিযোগ, চরম ভোগান্তিতে কৃষক

১৭

নাটোরের বড়াইগ্রামে এক প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স মাসিক অর্থের বিনিময়ে ভাড়া নিয়ে মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন রফিকুল ইসলাম। এ ঘটনায় সার বিপণন ব্যবস্থার নিয়মনীতি ও লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মেদপুর এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজের নামে ইস্যু করা লাইসেন্স ব্যবহার করে সার বিক্রি করা হচ্ছে। ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নামে লাইসেন্সটি ইস্যু করা হয়। স্থানীয় সূত্রের দাবি, তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মাধ্যমে লাইসেন্সটি সংগ্রহ করা হয়েছিল।

বর্তমানে মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিক হিসেবে রয়েছেন আব্দুল মান্নানের স্ত্রী বিলকিস বেওয়া। তিনি একজন গৃহিণী। স্থানীয়দের অভিযোগ, আব্দুল মান্নানের মৃত্যুর পর থেকে মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি রফিকুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ওই লাইসেন্স ব্যবহার করেই মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রফিকুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায়। স্থানীয়দের দাবি, মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স ব্যবহার করে মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, “২০০৯ সালে লাইসেন্স করার সময় দোকানের নাম ও লাইসেন্সের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।”

বিষয়টি নিয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, “বিষয়টি আমাদেরও নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, লাইসেন্সের প্রকৃত মালিকানা, মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্স ভাড়া দেওয়ার অভিযোগ এবং অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। তদন্তে অনিয়ম বা লাইসেন্সের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত

বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে সার ব্যবসার অভিযোগ, চরম ভোগান্তিতে কৃষক

আপডেট সময় ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬