, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সালিশে বাধা, যুবকের কারাদণ্ড দুই শতাধিক দলকে পেছনে ফেলে রানার্সআপ বাকৃবি-বিইউপি যৌথদল বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা বাকৃবিতে ছিনতাইয়ের শিকার বহিরাগত, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন  শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন

দুই শতাধিক দলকে পেছনে ফেলে রানার্সআপ বাকৃবি-বিইউপি যৌথদল

২

আবাসিক পলিসি হ্যাকাথনে রানার্সআপ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর যৌথদল।

মানবাধিকার বিষয়ক ঢাকাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সপ্রাণ ও ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ নভেম্বর) সমাপনী দিনে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়।

জানা যায়, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেতি বিজয়ীদের নাম ঘোষণা করেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ, নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং চূড়ান্ত নীতিগত ও আইনি প্রস্তাবনা পর্যালোচনা শেষে বিজয়ী দল নির্বাচন করা হয়।

সারা দেশ থেকে দুই শতাধিক দলের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই শেষে মাত্র সাতটি দল ঢাকায় অনুষ্ঠিত আবাসিক পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

বাকৃবি-বিইউপি যৌথ দলটিতে ছিলেন- বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী এম রাফিউল বাহার রাফি, ফাওযিয়া তাহসিন ও তাপসী রাবেয়া এবং বিইউপির ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল বাহার।

যৌথ দলটি ওপেন সোর্স ফটোজার্নালিজম ও গণমাধ্যমের গণতন্ত্রীকরণে এর প্রভাব, সংশ্লিষ্ট আইনি ও নীতিগত প্রতিবন্ধকতা, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্সভিত্তিক বিশ্লেষণ নিয়ে প্রস্তাব উপস্থাপন করে। পাশাপাশি এ খাতের সম্ভাব্য ব্যবসায়িক দিক বিবেচনায় নিয়ে নীতি ও কৌশলগত সুপারিশ তুলে ধরে বলে জানান দলের সদস্যবৃন্দ।

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে এম রাফিউল বাহার রাফি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে পলিসি মেকিং ও গভর্ন্যান্সে যুক্ত হওয়ার আগ্রহ বেড়েছে। তবে এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। পলিসি হ্যাকাথন সেই ঘাটতি পূরণে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার সুযোগ করে দিয়েছে। সারা দেশের বিভিন্ন দলের মধ্যে নির্বাচিত ও রানার্সআপ হওয়ার আনন্দের পাশাপাশি সবচেয়ে বড় প্রাপ্তি হলো, অল্প সময়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তব প্রকল্পে এর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শেখা। এই অভিজ্ঞতা ভবিষ্যতে পলিসি নিয়ে কাজ করতে আমাদের আরও দক্ষ করে তুলবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সালিশে বাধা, যুবকের কারাদণ্ড

দুই শতাধিক দলকে পেছনে ফেলে রানার্সআপ বাকৃবি-বিইউপি যৌথদল

আপডেট সময় ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬