কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ ও সরকারি আদেশ অমান্য করার দায়ে আব্দুল হোছাইন (২৪) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক সালিশ চলাকালে বাধা সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরে আলীখালী এপিবিএনের টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এরপর ক্যাম্প-২৫-এর ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হোছাইন হ্নীলার জাদিমুড়া এলাকার বাসিন্দা। পরে তাঁকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
























