, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ১০ জনের উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়ার চালিতাবুনিয়া বাংলাদেশ সেবাশ্রমে লক্ষ্মী পূজা উদযাপিত কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় ১৮পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক উপকূলবাসীর কল্যাণে কোস্ট গার্ডের উদ্যোগ, সেন্টমার্টিনে চিকিৎসাসেবা পেলেন ২৩২ জন হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় তদন্তে অগ্রগতি, গ্রেপ্তার এক শিবচরে এক বছরে ২,৪৩১ বিয়ে, বিচ্ছেদ ১,২৩৭! কেন ভাঙছে এত সংসার? এসআরবি-১৫-এর অভিযানে সাতকানিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

গোপালগঞ্জে টহল পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনার সময় পুলিশ সদস্যের সংখ্যা তুলনামূলক কম থাকায় তাঁরা হামলার মুখে পড়েন বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল করার চেষ্টার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত টহল পুলিশের সদস্যরা পৌঁছালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাটির ভিডিও প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার এ ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ১০ জনের

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬