, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।

কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

৭

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ গতকাল রাতে কমিটি গঠন করা হয়।

অতিথি ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাবাব আবতাহি আবেশকে আহবায়ক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নকিবুল ইসলাম আনন্দ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আল আমিন ইসলাম, সদস্যসচিব হিসেবে এইচ. আই. প্রত্যাশা, সিনিয়র সদস্যসচিব হিসেবে পারভেজ মোশাররফ এবং কার্যকরী সদস্য হিসেবে সাকিন আহমেদ আপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রংপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ মোজাহারুল ইসলাম বাবলু, পল্লিচিকিৎসক জিয়াউর রহমান সোহেল, আগামীর সময়-এর প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক মোহন রায় (ফুলবাবু), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সমাজসেবক শাহজালাল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম।

অ্যাডভোকেট আলহাজ মোযজাহারুল ইসলাম বাবলু বলেন, যুবসমাজ একটি দেশের অগ্রগতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তরুণদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজে গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব। তকিপল বাজার যুব সংঘ তরুণদের ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পল্লিচিকিৎসক জিয়াউর রহমান সোহেল বলেন, “মাদকাসক্তি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

আগামীর সময়-এর প্রতিনিধি ও সাংবাদিক মোঃ আমজাদ হোসেন বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও নানা ধরনের অপরাধ দূর করতে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে যুব সংগঠনগুলো মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জানান, তকিপল বাজার যুব সংঘকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তাঁরা এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় তকিপল বাজার যুব সংঘ কাউনিয়ার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা

কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় ০৭:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬