, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ ইনানীর রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে কাঁদছেন নারী মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের মাদক সহ দুই জন আটক কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকন সম্মেলন ২০২৬’অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার

৩

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (নাম) নামে এক বিধবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হায়াতুন্নেছা। প্রায় চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন থাকায় তিনি প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে আবার ফিরে আসতেন। এ কারণে নিখোঁজ হওয়ার পরপরই স্বজনেরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হননি।

শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি হায়াতুন্নেছার বলে শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬