, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার নওগাঁর পত্নীতলায় সারাদিন ব্যাপী সোনালিকা সার্ভিস ডে, অংশ গ্রহন ৫০০ অধিক ৫০হাজার ইয়াবাসহ ১জন রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

১

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী তিনি পিরোজপুর সদর ও নাজিরপুর থানা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
উপস্থিত পুণ্যার্থী ও নেতৃবৃন্দের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “পিরোজপুর জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র ও পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।” তিনি সকলকে নির্ভয়ে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে শুক্রবার সকালে তিনি পূজা মণ্ডপের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপডেট সময় ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬