, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক মুক্তিপণ না পেয়ে যুবকের পা ভাঙার অভিযোগ

নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক,

  • মোঃ আবু তালেব, দৈনিক আমার পত্রিকা মোঃ আবু তালেব
  • আপডেট সময় ০৯:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • 1
২

‘নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক,

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে ইতালি প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মোবাইল ফোনে বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে শান্ত আলী (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বাবা শহিদুল ইসলাম (৩৮)-এর বিরুদ্ধেও প্রতারণায় সহযোগিতার অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

নাটোরের লালপুর থানা পুলিশ জানায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ৭ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শান্ত আলী (২০) ও তাঁর বাবা মো. শহিদুল ইসলাম (৩৮)-কে তাদের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, শান্ত আলী মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে ইতালি প্রবাসী ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ও বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। এ সময় নিজের বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর শ্বশুর পরিচয়ে কথা বলানো হতো। অভিযোগ রয়েছে, অর্থের লোভে বাবা-ছেলে পরিকল্পিতভাবে ওই প্রবাসীর সঙ্গে প্রতারণা করে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

পুলিশ আরও জানায়, আটক দুইজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আটক দুই আসামিকে ৭ অক্টোবর ২০২৬ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক,

আপডেট সময় ০৯:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬